জীন হেনরি ডুনান্ট।

জীন হেনরি ডুনান্ট (ইংরেজি: Jean Henri Dunant) (জন্ম: ৮ মে১৮২৮- মৃত্যু: ৩০ অক্টোবর১৯১০) একজন সুইস ব্যবসায়ী এবং সমাজকর্মী। ১৮৫৯ সালে তার একটি ব্যবসায়িক সফরে, তিনি ইতালির সলফেরিনো যুদ্ধ প্রত্যক্ষ করেছেন। সলফেরিনোর স্মৃতিনামক বইয়ে তিনি তার সকল স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষন করেছিলেন। যা পরবর্তীতে তাকে ১৮৬৩ সালে আন্তর্জাতিক রেডক্রস কমিটি প্রতিষ্ঠায় অনুপ্রেরনা দিয়েছে। ডুনান্টের ধারনার উপর ভিত্তি করে ১৮৬৪ সালে জেনেভা কনভেনশন তৈরি হয়। ১৯০১ সালে ফ্রেদেরীক পাসীর সাথে মিলিত ভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

মন্তব্যসমূহ